শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

গণঅভ্যুত্থানের অর্জন এখনও দৃশ্যমান হয়নি: বাসদ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে “গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি”শীর্ষক এক মতবিনিময় সভা শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় টুকেরবাজার ইউনিয়নের নয়াবাজারে অনুষ্ঠিত হয়। শ্রমিক ফ্রন্ট নেতা মকবুল হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, স্থানীয় সংগঠক নুরুল ইসলাম, আব্দুল্লাহ পারভেজ, শ্রমিক নেতা জয়নাল আহমদ, পারভেজ আলম, ইউনুস আলী, হৃদয় আহমদ, প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন,গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের ১০০দিন পূর্ণ হয়েছে। কিন্তু এখনো নিত্যপণ্যের বাজার উর্ধমুখী। সিন্ডিকেট বহাল তবিয়তে আছে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। চুরি, ছিনতাই, ডাকাতিসহ মব কিলিং বন্ধ হয়নি। ফ্যাসিস্ট হাসিনা আমলের মতোই মজুরি চাইতে গিয়ে গুলি খেয়ে শ্রমিকদের নিহত হতে হচ্ছে। অথচ ’২৪ এর গণঅভ্যুত্থানে শ্রমিকরা অকাতরে জীবন দিয়েছে।

বক্তারা বলেন, সরকারের ১০টি সংস্কার কমিটির এখনো তেমন কোন অগ্রগতি নেই। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার ক্ষেত্রে সরকার এখনো স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। ফলে গণঅভ্যুত্থানের অর্জন দৃশ্যমান হয়নি। জনগণ ধোঁয়াসার মধ্যে রয়েছে।

বক্তারা, নিত্যপণ্যের দাম কমানো, শ্রমজীবী মানুষের জন্য রেশনিং চালু করা,বৃহত্তর টুকেরবাজার ইউনিয়ন কে নদী ভাঙ্গনের কবল রক্ষার আহ্বান জানান।

বক্তারা আগামী ২৪ নভেম্বর রবিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা ও গণমিছিল সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain