শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

২৩শে নভেম্বর সিলেটে জমিয়তের গণসমাবেশ সফল করুন-সিলেট মহানগর জমিয়ত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আগামি ২৩শে নভেম্বর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ,উত্তর ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ইনসাফ ভিত্তিক রাস্ট্র গঠনের দাবিতে সিলেট রেজিস্ট্রারী মাঠে গণসমাবেশ সফলের লক্ষে গতকাল (১৭ নভেম্বর) রবিবার রাত ৮টায় বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে জমিয়ত,যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মহানগর জমিয়তের সহসভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দীকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম এর পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা ইনসাফ ভিত্তিক রাস্ট্র গঠনের দাবিতে আগামী ২৩শে নভেম্বর সিলেট রেজিস্টারী মাঠে আয়োজিত সিলেট জেলা উত্তর,দক্ষিণ ও মহানগর জমিয়তের গণসমাবেশ সফলের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।
এবং মহানগরীর থানা ও ওয়ার্ড দায়িত্বশীলদের ব্যাপক দাওয়াত ও গণ-সংযোগ কার্যক্রমসহ প্রয়োজনীয় নির্দেশনা দায়িত্বশীলদেরকে প্রদান করা হয়।

বৈঠক উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী,মাওলানা আখতারুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান,হাফিজ মাওলানা ফখরুজ্জামান,মাওলানা আব্দুল করিম,সহ সাধারণ সম্পাদক সৈয়দ সালিম কাসিমী,মাওলানা জুবায়ের আল মাহমুদ,মাওলানা কারী মুক্তার আহমদ মাওলানা সদরুল আমিন,মাওলানা আশিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার,প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ,সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা আবু মোহাম্মদ ইয়াহইয়া,সমাজ সেবা সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ,তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা তৈয়িবুর রহমান,শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফর রহমান,সদস্য মাওলানা মুফতি আব্দুল্লাহ শাহজাহান, মাওলানা মুফতি আব্দুল মুমিন,মাওলানা হাফিজ শোয়াইব আহমদ,মাওলানা ওলিউল্লাহ, যুব জমিয়ত সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম দিলদার,প্রশিক্ষণ সম্পাদক আশরাফ হোসাইন ফু’আদি,প্রচার সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম,হাবিবুর রহমান,হাফিজ বদরুল,ছাত্র জমিয়ত সিলেট মহানগর সহসভাপতি হাফিজ জাহেদ আহমদ,জামিল আহমদ,আবু হানিফা সাদি, সাধারণ সম্পাদক,নুরুল ইসলাম,মীর আইনুল হক প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain