শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

লুয়েট শিক্ষার্থী সহায়তা তহবিল বিতরণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি কমিউনিটি নেতা মাহিদুর রহমান বলেছেন, সমৃদ্ধ জাতি গঠনে সু-শিক্ষার বিকল্প নেই। সু-শিক্ষায় শিক্ষিত ব্যক্তি দেশ-তথা জাতির সম্পদ। তারা কখনও অপকর্মে লিপ্ত হয় না। আগামীর দেশগঠনে মেধাবী নেতৃত্বের প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি জাতির উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার আহবান জানান।
তিনি সোমবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার স্কুল এন্ড কলেজ হলরুমে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকে (লুয়েট) আয়োজিত লুয়েট শিক্ষার্থী সহায়তা তহবিল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
লুয়েট’র উপদেষ্টা কমিউনিটি নেতা আব্দুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ল্যান্ডমার্ক সিলেট প্রাঃ লিঃ এর চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল আহাদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, প্রচার সম্পাদক লোকমান আহমদ, লালাবাজার কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, লালাবাজার আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, লালাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, জাফরাবাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মুক্তাদির, ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
বিশিষ্ট সমাজসেবী আব্দুল হক জগলু ও ফাহিম মাহমুদ ফুরুক এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল মুহিত, সাংবাদিক শফিক আহমদ শফি, লালাবাজার স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিক প্রমুখ।
অনুষ্ঠানে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের পক্ষ থেকে ইউনিয়নের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ ছয়লক্ষ টাকা বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain