শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সিলেটে প্রাইভেটকারে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৯-আটক-১

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে প্রাইভেটকারের ভেতর থেকে প্রায় ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৯। এসময় প্রাইভেটকারে থাকা নুরুল আফসার নামের এক ব্যক্তিকে আটক করা হয়। গত মঙ্গলবার রাত পৌণে ৮টার দিকে ওসমানীনগর থানার সৈয়দপুর নামক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে র‌্যাবের একটি দল ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করে।

 

আটক নুরুল আফসার (৪৮) ফেনী জেলার সদর উপজেলার উত্তর ফরহাদনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগরের সৈয়দপুর নামক স্থানে একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি করা হয়। এসময় ১১ হাজার ২৩৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকারে থাকা নুরুল আফসার নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা মো. মশিহুর রহমান সোহেল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain