শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেট মহানগর শাহপরান পশ্চিম থানা জামায়াতের কর্মী সমাবেশ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নিজেদের পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিকতাসম্পন্ন আদর্শবান সুনাগরিক তৈরীতে জামায়াতের সকল স্তরের জনশক্তিকে কাজ করতে হবে। মনে রাখতে হবে আমাদের মুল্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। বাংলাদেশের সবুজ ভুখন্ড থেকে ইসলামী আন্দোলকে নিশ্চিহ্নের ষড়যন্ত্র হয়েছে। জামায়াতের জনশক্তির উপর নির্যাতনের স্টীম রোলার চালানো হয়েছে। কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আজো ঠিকে রয়েছি। আর খুনীরা পালিয়ে গেছে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আল্লাহর উপর ভরসা রেখে দ্বীনি দায়িত্ব পালন করতে হবে।

তিনি সোমবার রাতে সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২,২৩,২৪ ও ৩১নং ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমাবেশে ২০২৫-২৬ সেশনের ওয়ার্ড দায়িত্বশীল মনোনয়ন করা হয়।

শাহপরান পশ্চিম থানা আমীর মো শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো নজরুল ইসলামের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর মো আব্দুর রব,থানা সহকারী সেক্রেটারি সোহেল আহমদ রিপন, মাওলানা আহমদ হোসাইন ও থানা আইন সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন জামায়াত নেতা হামিদ বক্স মুহিন, ওমর ফারুক ইমন ও সাইফুল্লাহ মোহাম্মদ তোফায়েল প্রমুখ।

কর্মী সমাবেশে আগামী ২০২৫-২৬ সেশনের দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি। ২২নং ওয়ার্ড সভাপতি আব্দুল হালিম, সেক্রেটারি মাওলানা আব্দুল লতিফ, ২৩নং ওয়ার্ড সভাপতি সালেহ আহমদ, সেক্রেটারী মো ফারুক মিয়া, ২৪নং ওয়ার্ড সভাপতি আহমদ আল মাসউদ, সেক্রেটারী রুমেল আহমদ এবং ৩১নং ওয়ার্ড সভাপতি আশরাফুজ্জামান ও সেক্রেটারী জুলহাস আহমদকে মনোনীত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain