শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

হবিগঞ্জে আ.লীগ নেতা সাইফুলসহ গ্রেফতার-২

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: হবিগঞ্জের নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী (৫০) ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সন্তোষ দাশকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের পৃথকস্থান থেকে জামায়াত নেতা শাহ মো. আলাউদ্দিনের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী হওয়ায় তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়- ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলোওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে দোষীসাব্যস্থ করে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।

 

উক্ত রায়ের প্রতিবাদে নবীগঞ্জে জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার শান্তিপূর্ন মিছিলে আওয়ামীলীগ নেতাদের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠান হামলা, মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় দেশের পট-পরিবর্তনের ১০ বছর পর গত (১৪ সেপ্টেম্বর) জামায়াত নেতা সদর ইউনিয়নের সভাপতি শাহ মো. আলাউদ্দিন বাদী হয়ে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ আওয়ামীলীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। উক্ত মামলায় সাইফুল জাহান চৌধুরী ও সন্তোষ দাশকে ১৯ নাম্বার আসামী করা হয়।

বুধবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সন্তোষ দাশকে গ্রেফতার করে। পরে রাত সাড়ে ৭টার দিকে মধ্যবাজার এলাকা থেকে সাইফুল জাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের পৃথকস্থানে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর নেতা মো. আলাউদ্দিন কর্তৃক দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী সাইফুল জাহান চৌধুরী ও সন্তোষ দাশকে গ্রেফতার করা হয়। অপর আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain