শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর অনার, পাস্ট প্রেসিডেন্ট অনার, নিউ মেম্বার ইন্ডাকশন, ফ্যামেলী নাইট ও সার্ভিস প্রোগ্রাম অনুষ্ঠান ২৩ নভেম্বর (শনিবার) স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, বিশেষ অতিথি যথাক্রমে ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোছলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, সম্মানিত অতিথি প্রাক্তন গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন পিডিজি ফোরামের সভাপতি একুশে পদকপ্রাপ্ত লায়ন এম. মালেক এমজেএফ, লায়ন নাজমুল হক চৌধুরী এমজেএফ, একুশে পদকপ্রাপ্ত লায়ন রফিক আহমেদ এমজেএফ, লায়ন সিরাজুল হক আনসারী এমজেএফ, লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ, কর্ণফুলী এলিট এর প্রধান উপদেষ্টা লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, লায়ন রোকেয়া হাসান। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া। লায়ন জাহেদ হোসেন ও লায়ন উম্মে হাবিবার যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন লায়ন মো. মুছা এমজেএফ, আনুগত্যের শপথ পরিচালনা করেন লায়ন আনহার বিনতে ইউনুছ। স্বাগত ভাষন প্রদান করেন লায়ন একেএম. শওকত হাসান খান, শুভেচ্ছা বক্তব্য রাখেন লায়ন মো. আহসান, লায়ন রোকেয়া হক, লায়ন একরামুল হক ভুইঁয়া, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, লায়ন এম. এন ছাফা পিএমজেএফ, লায়ন নুরুল আকবর কাজল, লায়ন মো. হাবিবুর রহমান, লায়ন ডা. দিবাকর বড়ুয়া, লায়ন শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ, লায়ন শহীদুল ইসলাম শহীদ প্রমূখ। এছাড়া ডিজি টিম, গেট টিম, জিএমটি টিম, বিভিন্ন ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কেটে খুশি বিতরণ, লায়ন্স চক্ষু হাসপাতালে হুইলচেয়ার প্রদান, ক্যানসারে আক্রান্ত মৃতব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, নতুন লায়ন সদস্যদের শপথ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain