শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক হলেন ফয়েজ আহমেদ দৌলত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা ফয়েজ আহমেদ দৌলত বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন। দীর্ঘদিন ধরে সিলেটে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করা এ নেতা কেন্দ্রীয় তাঁতীদলের নবগঠিত কমিটিতে স্থান পাওয়ায় সিলেটের নেতাকর্মীরা উচ্ছ্বাসিত।
ফয়েজ আহমেদ দৌলত সিলেট বিএনপির পরিচিত নেতা। তিনি সিলেট মহানগর বিএনপির ১৫ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরপর মহানগর বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক হন। ২০১৪ ও ২০১৮ সালের সাজানো নির্বাচন প্রতিহতে রাজপথের আন্দোলনে সামনের সারিতে ছিলেন দৌলত। আন্দোলন সংগ্রামে অবদানের কারণে তাঁতীদলের সর্বশেষ কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দ্বায়িত্বে ছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পেলেন এ নেতা।
তার উপর আস্থা রাখায় তিনবারের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া , তারুণ্যের অহংকার ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক বিএনপির ভরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁতীদলের কেন্দ্রীয় সভাপতি আবুল কালাম আজাদ সহ তাঁতীদল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফয়েজ আহমেদ দৌলত।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain