শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের উদ্যোগে সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার নাজমুল ইসলাম সহ সেচ্ছাচারিতা অনিয়ম, ঘুষ বাণিজ্যে জড়িতদের স্থায়ী অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ গত ২৫ নভেম্বর সোমবার বেলা ১১টায় নগরীর তালতলাস্থ শিক্ষা ভবনে অনুষ্ঠিত হয়।
কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক জামিল আহমেদ ও কোষাধ্যক্ষ তোফায়েল আহমদ কবির এর যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সিলেট সিটি কর্পোরেশন কন্ট্্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি শোয়েবুল হক শোয়েব, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ, শিক্ষা অধিদপ্তর এসোসিয়েশনের সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন সুন্দর, সহ সাংগঠনিক সম্পাদক ফুরকান আহমেদ, দপ্তর সম্পাদক তারেক আহমদ চৌধুরী, সহ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, জয় প্রকাশ কৌরি সজল, কন্ট্রাক্টর তুষার খান। উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রবীণ কন্ট্রাক্টর ফয়েজ খাঁন পিয়ারা, জামাল আহমদ, বিশ্বজিৎ দত্ত, সহ-সভাপতি নুর আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক ইকবাল কামাল, সহ কোষাধ্যক্ষ আলেক আহমেদ, সদস্য- মোয়াজ্জেম হোসেন, সাইফুল ইসলাম শামীম, শামীম আহমেদ চৌধুরী। এছাড়াও অসংখ্য কন্ট্রাক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সেচ্ছাচারিতা অনিয়ম, ঘুষ বাণিজ্যে জড়িতদের স্থায়ী অপসারণের দাবী জানিয়ে বলেন, আওয়ামী স্বৈরাচারীর দোষরদের প্রতিহত করতে কন্ট্রাক্টর নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলতে হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যারা ধ্বংস করছে তাদেরকে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা বলেন, সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার নাজমুল ইসলাম সরাসরি আওয়ামীলীগের দোষর। তাকে অপসারণ না করলে অধিদপ্তর ধ্বংস হবে। বক্তারা বলেন, সেচ্ছাচারিতা, অনিয়ম, ঘুষ বাণিজ্যে জড়িতদের অনতি বিলম্বে অপসারণ না করলে কন্ট্্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain