শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেটের কৃষি মন্ত্রণালয়ের দপ্তর/ সংস্থা প্রধানদের সাথে মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের জাতীয় অর্জনে কৃষক ও কৃষিবিদদের অবদান অনস্বীকার্য। দেশের সামগ্রিক উন্নয়নে কৃষি একটি বড় চালিকা শক্তি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত সহ জাতীয় উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে দেশের কৃষি উন্নয়নে সরকার সব সময় আন্তরিক। তিনি বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে কৃষি ও কৃষকের উন্নয়নে নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। বেকার জনগোষ্ঠিকে দক্ষ জনশক্তিতে পরিণত করে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সকলকে কাজ করতে হবে। দেশের পতিত জমিকে চাষাবাদের আওতায় আনতে কৃষি সরঞ্জাম সহ কৃষকের উন্নয়নে কৃষি সংশ্লিষ্টদের আরো আন্তরিক হতে হবে। তিনি হাওর অঞ্চলে ১২০ দিনের ধান ১০০ দিনের মধ্যে উৎপাদনের পর্যায়ে নিয়ে আসার জন্য বিজ্ঞানীদের প্রতি আহবান জানান এবং হাওর অঞ্চলে এক ফসলের পরিবর্ততে দুই ফসল চাষ জন্য কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি ২৬ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর ধোপাদিঘিরপারস্থ ডিএডি সিলেট অঞ্চলে অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের উদ্যোগে সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধিন দপ্তর/ সংস্থা প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মুজিবুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ এমদাদুল্লাহ মিয়ান, অতিরিক্ত সচিব জাকির হোসেন, মহাপরিচালক সাইফুল ইসলাম। মতবিনিময় সভায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি খামারবাড়ি প্রাঙ্গণে একটি বৃক্ষের চারা রোপণ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain