শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

গোয়াইনঘাটে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রশাসনিক কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) সুজন মিয়াসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আব্দুল মতিন, আরিফুল ইসলাম, এডভোকেট ফয়েজ আহমদ।
এসময় উপজেলা প্রশাসন জুলাই-আগষ্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম আহত ও শহীদ পরিবারের সদস্যদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain