শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেটে প্রেমিককে নিয়ে স্বামীকে খুন : স্ত্রীসহ তিনজনের ফাঁসির আদেশ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের জাফলংয়ে স্বামীকে খুনের দায়ে স্ত্রী, কথিত প্রেমিক ও তার সহযোগীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪ এর বিচারক শায়লা শারমিন এ রায় প্রদান করেন। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪ এর বিচারক মো. কবির হোসেন।সিলেটের রেস্তোরাঁ

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি আইনজীবী মো. জালাল উদ্দীন। দণ্ডপ্রাপ্তরা হলেন, খুশনাহার (২২), মাহমুদুল হাসান (২২) ও নাদিম আহমদ নাইম (১৯)।

পুলিশ ও আদালত সুত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ এপ্রিল গোয়াইনঘাটে রিভারভিউ হোটেলের ড্রেনে আল ইমরান নামের এক পর্যটকের মরদেহ পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে পুলিশ। ঘ ঘটনার পর পালিয়ে যায় তার স্ত্রী খুশনাহার বেগম।

পুলিশ আরো জানায়, নিহতের স্ত্রীর সাথে মাহমুদুল হাসান নামে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিলো। এর জের ধরে আল ইমরানকে ঘুমের ঔষধ খাইয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা।

 

নিহত আল ইমরান কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে। সে সময় স্ত্রীসহ সিলেটের জাফলং বেড়াতে এসে স্থানীয় রিভারভিউ আবাসিক হোটেলে ওঠেন তিনি।

এ হত্যাকাণ্ডের পর নিহতের পিতা বাদি হয়ে গোয়াইনঘাট থানা একটি মামলা দায়ের করেন। পরে, কথিত প্রেমিক মাহমুদুল হাসন ও তার সহযোগী নাদিমকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

 

এ বিষয় পিপি এডভোকেট জালাল উদ্দীন, রায়ের সময় আসামির আদালতে উপস্থিত ছিলেন। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আরেক আসামি আব্দুর রকিব নাবালক হওয়ায় তার বিচারকার্য শিশু আদালতে হচ্ছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain