শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

ইসকন নিষিদ্ধের দাবি ও আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে জুলাই গণহত্যার বিচার ও আদালত প্রাঙ্গণে এডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার নিশ্চিতকরণ এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর এর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমুআ সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আরম্ভ হওয়া এই মিছিল কয়েকটি পয়েন্ট প্রদক্ষিণ করে কোর্টপয়েন্ট মসজিদের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের সভাপতি জাকির হুসাইন ও জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান এর যৌথ পরিচালনায় মহানগর এর সভাপতি আবুল খায়ের এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য পেশ করেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সভাপতি কাওছার আহমদ।

বক্তারা অন্তর্র্বতীকালীন সরকারকে জুলাই-আগষ্ট ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানকে নশ্বাৎ করতে তৎকালীন পেটুয়াবাহিনীর মাধ্যমে যে হত্যাকান্ড চালানো হয়েছে এর বিচার করতে হবে এবং জঙ্গি সংগঠন ইসকনকে রাষ্ট্রায়ীভাবে নিষিদ্ধ করত তাদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। এছাড়াও আদালত প্রাঙ্গণে আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতকরণ এবং মসজিদ হামলাকারীদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

সাথে সাথে সিলেটে ইসকনকে অবাঞ্চিত ঘোষণা করেন এবং ইসকনের ক্ষেত্রে প্রশাসন ও জনসাধারণকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান, জমিয়ত উলামায়ে ইসলাম সিলেট দক্ষিণের ছাত্র বিষয়ক সম্পাদক হাসান বিন ফাহিম, ছাত্র জমিয়ত সিলেট মহানগরের সাবেক সভাপতি লুৎফুর রহমান, যুব জমিয়ত নেতা আব্দুল করিম দিলদার, মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আহাদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain