শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

বিজিবির অভিযানে ৭৫ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের বিভিন্ন সীমান্তে বর্ডারগার্ড বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানের মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। বৃহস্পতিবার ও শুক্রবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭৫ লক্ষ ৩৪ হাজার ২শ’ ৩০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। শুক্রবার বিকালে বিজিবি’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার লাফার্জ, তামাবিল, সংগ্রাম, বিছনাকান্দি, সোনারহাট, দমদমিয়া, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ এবং পাথরকোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি, সানগ্লাস, শীতের কম্বল, সাবান, সুপারি, সিরামিক চায়ের কাপ, গরু, গাড়ীর টায়ার, শুটকি, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ, চোরাচালানী মালামাল বহনকারী প্রাইভেটকার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। যার আনুমানিক বাজারমূল্য ৭৫ লক্ষ ৩৪ হাজার ২৩০ টাকা। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain