শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

“স্বাধীনতা স্কোয়াড” এর উদ্যোগে অসহায়দের মধ্যে সেলাই মিশন বিতরণ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “স্বাধীনতা স্কোয়াড” এর উদ্যোগে নগরীর ৪নং ওয়ার্ডে অসহায়দের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত (২৯ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাধীনতা স্কোয়াডের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বাধীনতা স্কোয়াডের প্রধান উপদেষ্টা ওমর মাহবুব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসহায়দের মধ্যে সেলাই মেশিন বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ যা তাদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো দরিদ্র ও অসহায় ব্যক্তিদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করা। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে এবং পরিবারে আর্থিক সচ্ছলতা এনে দেয়। নিম্ন আয়ের মানুষের জন্য এটি একটি কার্যকরী সহায়তা, যা তাদের জীবিকার পথ সুগম করে।
উপস্থিত ছিলেন, স্বাধীনতা স্কোয়াডের সাধারণ সম্পাদক ইমাম হোসেন খান, মমি, নীপা, প্রচার সম্পাদক নেহা ইসলাম, ইন্তিয়া, সাদিয়া, সানজিদা, নিলয় আহমদ, হালিম, মুক্তাদির, রুমি, মো. আলামিন, নাহিদ, নাজমুল, শরীফ, সাকিব, ডলি, ফাহিমা, সামির আহমেদ, সুহানা, রাতুল প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain