শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

রাজনগরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের প্রাণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: মৌলভীবাজারের রাজনগরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক যুবক। গত সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার মুশুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিতহরা হলেন- রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের লেবু মিয়ার ছেলে সাকিন আহমদ (২০) ও একই ইউনিয়নের সুফ্রাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে রাফি আহমদ (২৫)। আহত অপর আরোহী রাজু (২৮) কে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

জানা যায়, তিন মোটরসাইকেল আরোহী রাজনগরের উত্তরভাগ থেকে রাজনগরের দিকে আসছিলেন। এসময় মুশুরিয়া এলাকায় পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain