শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

শহীদ রাহাতের পিতার ইন্তেকালে সিলেট জামায়াতের শোক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৪৭তম শহীদ আলী আজগর খান রাহাতের পিতা নগরীর দক্ষিণ সুরমা কায়েস্তরাইল খান বাড়ী নিবাসী সোলেমান খান সোমবার দিবাগত রাত দেড় ঘটিকার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বাদ জোহর কায়েস্তরাইল জামে মসজিদে জানাযা শেষে তাকে পঞ্চায়েতী কবরস্থানে দাফন করা হয়।
জানাযার পুর্বে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম ও মহানগর ছাত্রশিবির সভাপতি শরীফ মাহমুদ। উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, শহীদ রাহাতের বড় ভাই শান্তিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার সেলিম খান এবং সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ।

সিলেট জামায়াতের শোক-শহীদ আলী আজগর খান রাহাতের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন- সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক শহীদ আলী আজগর খান রাহাতের গর্বিত পিতা, সিলেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ী, দক্ষিণ সুরমার প্রবীণ মুরব্বী ও শালিস ব্যক্তিত্ব সোলেমান খানের ইন্তেকালে আমরা একজন দ্বীনি শুভাকাঙ্খীকে হারালাম। তিনি খোদাভীরু, দ্বীনদার ও পরহেযগার ব্যক্তি হিসেবে সকলের কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র। আল্লাহ পাক রাব্বুল আল-আমীন মরহুম সোলেমান খানকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain