শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আগামী শনিবার সিলেট যে সব এলাকায় ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা অবধি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেট মহানগরীর বেশকিছু এলাকায়।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

বিজ্ঞপ্তিতে বিউবোর নির্বাহী প্রকৌশলী জানান, বাৎসরিক মেরামত ও সংস্কারকাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সকল এলাকায় শনিবার (২২ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো জানায়, ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, ক্বিনব্রিজ, নবাব রোড, রামেরদিঘীরপাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালদিঘীরপাড়, মজুমদারপাড়া, শামীমাবাদ,কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, কাজিরবাজার, তেলিহাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবীবাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীরপাড়, মিরেরময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মণিপুরি বস্তি এবং সুবিদবাজারের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain