শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেটে চোরাই পথে নিয়ে আসা রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের পৃথক অভিানে ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ প্রায় কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে। ১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সিলেট জেলা বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব চোরাই পণ্য জব্দ করে বিজিবি।

 

বিজিবি জানায়, বুধবার ও বৃহস্পতিবার (৪ ও ৫ ডিসেম্বর) ১৯ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লালাখাল, লোভাছড়া এবং সোনাপুর বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১২ হাজার কেজি ভারতীয় চিনির গুড়া চাল, ৩ হাজার ৫৮০ কেজি চিনি, ১০০ কেজি তাল মিছরি, ১ টি রয়েল এনফিল্ড মোটরসাইকেল, ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২টি কাতান শাড়ী, ৯ টি কম্বল এবং চোরাচালানকাজে ব্যবহৃত ১ টি ট্রাক জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৩ লক্ষ ২৯ হাজার টাকা।

 

 

 

এছাড়াও ১৯ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর, সুরাইঘাট, ডোনা, লোভাছড়া ও সোনারখেওর বিওপি’র জোয়ানরা ১, ২ ও ৩ ডিসেম্বর অভিযান চালিয়ে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার কয়েকটি সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৬ হাজার ৩০০ কেজি ভারতীয় চিনি, ৫৪টি শাড়ি, ১২টি কম্বল, ৯টি মহিষ, ৫০৬ পিস কাশ্মীরি রুমাল, ১৬০ কেজি চা পাতা, ১ টি পালসার মোটরসাইকেল এবং ১ টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে। এসবের আনুমানিক বাজারমূল্য ২৯ লক্ষ ৯৮ হাজার ২০০ টাকা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain