শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেটে পিকআপ ভর্তি ভারতীয় ‘বুঙ্গার চিনি জব্দ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগরীর আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের লাক্কাতুড়া এলাকা থেকে পিকআপ ভর্তি ভারতীয় ‘বুঙ্গার চিনি’র চালান জব্দ করেছে পুলিশ। এসময় আটক করা হয় দুই যুবককে।

গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির টহল দল চেকপোস্ট বসিয়ে সিলেট নগরমুখী একটি পিকআপ আটক করে। পরে ওই পিকআপের ভেতর থেকে ভারতীয় ৬০ বস্তা চিনি জব্দ করা হয়।

 

৬০ বস্তায় থাকা ২৯৪০ কেজি চিনির বাজার মূল্য প্রায় ৩ লাখ ৫২ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

এসময় ভারতীয় চিনি চোরাচালানের সাথে জড়িত দুই যুবককে আটক করা হয়। তারা হলেন- গোয়াইনঘাট উপজেলার পাতনী গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে ইলিয়াছ আলী (২৭) ও একই উপজেলার পূর্ব জাফলং মোহাম্মদপুর গ্রামের মৃত সরাফত আলীর ছেলে আল আমিন মিয়া (২০)।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে এয়ারপোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain