শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

বালাগঞ্জ ওসমানী নগর কল্যাণ সমিতি সিলেটের জরুরী সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বালাগঞ্জ ওসমানী নগর কল্যাণ সমিতি সিলেটের এক জরুরী সভা গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিলেট নগরীর মিরবক্সটুলার একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ড. এনামুল হক সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি এ এস এম আনোয়ারুল ইসলাম, লিয়াকত শাহ ফরিদী, এডভোকেট মো. জুয়েল আহমদ, প্রফেসর ছুরাব আলী, অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, এম এ মতিন, মো. ওলিউর রহমান চৌধুরী, সুফী মো. জাহেদুর রহমান চৌধুরী, নাজমুল আনছারী, মো. আব্দুল আহাদ সিদ্দিকী প্রমুখ।
সভায় আগামী ২৮ ডিসেম্বর শনিবার ওসমানী নগর উপজেলার বেগমপুর শরৎ সুন্দর উচ্চ বিদ্যালয়ে এক দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবেন সিলেটের বিশিষ্ট চিকিৎসকগণ। এ ক্যাম্পে বিনামূল্যে ঔষধও প্রদান করা হবে। আগ্রীদের যথাসময়ে উপস্থিত থেকে চিকিৎসা সেবা গ্রহণের অনুরোধ করা হয়।
সভায় কমিটির সহ সভাপতি মো. আব্দুল জলিলের আশুরোগ মুক্তি কামনা করা হয়। আগামী মঙ্গলবার ১৭ ডিসেম্বর রাত ৮টায় নগরীর বারুতখানাস্থ ফুড প্যালেস রেস্টুরেন্টে কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain