শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

মাধবপুরে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিএসএফ হাতে আটক নারীসহ দুই বাংলাদেশী নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হাতে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় মোহনপর এলাকার সীমান্ত পিলার ১৯৯৪-৪ এর নিকট বিজিবি ধর্মঘর ক্যাম্পের নায়েব সুবেদার আঃ রউফ এবং বিএসএফ ক্যাম্পের এসআই প্রভিন কুমার এর নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে ধর্মঘর বিওপির টহলদলের নিকট তাদের হস্তান্তর করা হয়।

ধৃত বাংলাদেশী নাগরিকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বিনন্দ দাশ এর পুত্র শ্রী মৃদুল দাশ (১৯) ও অর্জুন দাশ এর কন্যা রিমু দাশ(২৫)। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১ টায় ১০৪/মহনপুর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল ভারতের সীমান্তবর্তী মহনপুর এলাকা থেকে উল্লেখিত দুই বাংলাদেশী নাগরিককে আটক করে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যাক্তিদের মাধবপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain