শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

মহান বিজয় দিবসে জাতীয় গণমাধ্যম কমিশন সিলেটের শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ। গত সোমবার ১৬ই ডিসেম্বর সকালে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর মহান বিজয় দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কার্যালয়ে সোসাইটির সভাপতি আব্দুল মুক্তাদীর এর সভাপতিত্বে ও সহ—সাধারণ সম্পাদক মুহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন— দেশ আজ স্বাধীন, লাল সবুজের একটা পতাকা আমরা পেয়েছি। আজকে বিজয় দিবসে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ করছি। পাশাপাশি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো সবার দায়িত্ব ও কর্তব্য এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তরুনরা যেই নতুন বাংলাদেশ ছিনিয়ে এনেছে সেটা আমাদের রক্ষা করতে হবে। সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন— সোসাইটির সিনিয়র সদস্য ইজাজুল হক এজাজ, গণমাধ্যম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, শাহান আহমদ নাজু, বাবুল খান মুন্না, আব্দুস সামাদ, মুন্নি খানম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain