শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেটে পুলিশ দেখে অবৈধ চিনির গাড়ি ফেলে পালাল চালক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটে পুলিশ দেখে অবৈধ ভারতীয় চিনি বহনকারী গাড়ি ফেলে পালাল চালক। পরে এই গাড়ি তল্লাশি করে প্রায় ২ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। গত শনিবার পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে শাহপরান (রহঃ) থানা পুলিশ মাজার গেটে অবস্থান নেয়। এসময় তামাবিল রোডে একটি পিকআপ আসলে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ ধাওয়া দিয়ে মুরাদপুরস্থ ১৭ পদাতিক ডিভিশন সিলেট সেনানিবাস এর মেইন গেইটের পাশে পিকআপটিকে আটক করে।

এসময় চালক ও সাথে থাকা এক ব্যক্তি পিকআপ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপে থাকা ৩২ বস্তা থেকে ১ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা মূল্যের ১৫৬৮ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

এরআগে গত ৮ ডিসেম্বর শাপরান থানা পুলিশ ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ করে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। ৪৩১ বস্তায় থাকা চিনির আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৩৪ হাজার ২৮০ টাকা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain