শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেটে জালালাবাদ যুব ফোরামের ফ্রি ব্লাড গ্রুপিং

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর জামায়াতের আমীর ও জালালাবাদ যুব ফোরাম মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, আমাদের যুব সমাজকে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। কারণ তারাই সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের মুল হাতিয়ার। অবৈধ ক্ষমতার মসনদ ধরে রাখতে পতিত ফ্যাসিস্ট সরকার যুব সমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। ছাত্র-জনতার উপর নৃশংস হামলা চালাতে বিপথগামী যুবকদের উদ্ধুদ্ধ করেছে। অথচ দেশ জাতির যে কোন দুর্যোগে যুব সমাজ অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করে আসছে। যুবসমাজের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে তাদেরকে মানবিক কার্যক্রমে উদ্ধুদ্ধ করতে হবে। ফ্রি ব্লাড গ্রুপিং একটি মহৎ উদ্যোগ।

তিনি বলেন, বিজয়ের ৫৪ বছর পরও দেশের মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে লুটপাট ও দুর্নীতির মহোৎসব চলেছে। মানুষ বিজয়ের প্রকৃত স্বাদ পায়নি। ২৪ এর জুলাই বিপ্লবের পর জাতি নতুন করে মাথা উচু করে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। সন্ত্রাস-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে দেশপ্রেমিক জনতা আজ ঐক্যবদ্ধ। এক্ষেত্রে আমাদের যুব সমাজকে কাজে লাগাতে হবে।

তিনি সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে (১৬ ডিসেম্বর) জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরের উদ্যোগে নগরীর ২০,২১ ও ২২নং ওয়ার্ডে পৃথক ফ্রি ব্লাড গ্রুফ নির্ণয় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর ২২নং ওয়ার্ডের উপশহর আই ব্লক মাঠ অনুষ্ঠিত ক্যাম্পে সভাপতিত্ব করেন ফোরামের উপশহর সভাপতি আব্দুল হালিম ও পরিচালনায় করেন মাওলানা আব্দুল লতিফ। ২০নং ওয়ার্ডের মজুমদারপাড়ায় অনুষ্ঠিত ক্যাম্পে সভাপতিত্ব করেন ওমর ফারুক ইমন ও পরিচালনা করেন আশরাফ উদ্দিন। ২১নং ওয়ার্ডের টিলাগড় এলাকায় অনুষ্ঠিত ক্যাম্পে সভাপতিত্ব করেন আবু হাসান ও পরিচালনা করেন মাহফুজুর রহমান।

পৃথক ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের শাহপরান থানা পশ্চিমের প্রধান উপদেষ্টা মুহাম্মদ শাহেদ আলী, উপদেষ্টা নজরুল ইসলাম ও ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ফোরামের উপদেষ্টা হামিদ বক্স মোহিন, আহমদ আল মাসুদ, অলিউর রহমান সাদ্দাম ও সাবেক ছাত্রনেতা সিদ্দিক আহমদ, যুবনেতা দেলোয়ার হোসেন রনি, মকবুল হোসেন, দেলোয়ার হোসেন ও মিশু প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain