শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

সিলেটে বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষ বাড়ি ফেরা হলো না শরিফের

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মো. শরীফ উদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত লামা শ্যামপুর পাটওয়া গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ ডিসেম্বর) একই ইউনিয়নের হেমু ভাটপাড়া এলাকার লুদাই হাজীর ছেলে তার সহপাঠী ইসমাইলের বিষয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বিকেল পৌনে ৫ টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর ৭ নং কূপ এলাকায় পৌছামাত্র একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হলে বাইকের পিছনে বসা শরীফ উদ্দিন ছিটকে মহাসড়কে পড়ে যা। এসময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন। সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মো হাবিবুর রহমান।

তিনি জানান, খবর পেয়ে রাতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশ কর্তৃক নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরীর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। বর্তমানে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain