শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

সালেহ আহমদ খসরুকে কলবাখানী এলাকাবাসীর সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখানী এলাকার কৃতি সন্তান কবি, লেখক ও রাজনীতিবিদ সালেহ আহমদ খসরু বলেছেন, বাংলাদেশ যমুনা অয়েল লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক হিসেবে মনোনীত হওয়ার পর আমার দল ও বিভিন্ন সংগঠন থেকে সংবর্ধনা পেয়েছি, কিন্তু আজকের এ সংবর্ধনা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারন বাড়ীতে যদি আপনি আদর পান তা পৃথিবীর যেকোন আদরের চেয়ে বড়। আজ আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন তা আমি কোনদিন ভুলবো না। এই সম্মান আমাকে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। আমি যেন আমার কাজের মাধ্যমে সিলেটের সম্মান রাখতে পারি সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। তিনি বলেন, আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাবো।
বাংলাদেশ যমুনা অয়েল লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক হিসেবে মনোনীত হওয়ায় কলবাখানী এলাকাবাসীর উদ্যোগে গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
কলবাখানী এলাকার বিশিষ্ট মুরুব্বি আলতা মিয়ার সভাপতিত্বে ও সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের পরিচালনায় সংবর্ধান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি ফারুক আহমদ ইসহাক, মাসুক আহমদ, শামীম আহমদ, শফিকুল ইসলাম, শাহাব উদ্দিন আহমদ, রেদোওয়ান আহমদ নির্জন, রিপন আহমদ, কামাল আহমদ, এমরান আহমদ সহ এলাকার মুরুব্বি ও যুবসমাজ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain