শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব নয় : কাইয়ুম চৌধুরী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিগত ৫ আগষ্টের গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। বিএনপি সহ দেশের সর্বস্থরের মানুষ এই সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। কিন্তু পতিত ফ্যাসিবাদ রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করেছে। দেশী-বিদেশী শকুনের নজর পড়েছে আমার প্রিয় জন্মভূমির উপর। তাই একটি পক্ষ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। এসব কঠিন মোবাকেলা করতে হলে দেশে একটি রাজনৈতিক সরকার প্রয়োজন। কারন রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব নয়। এজন্য দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংষ্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই।

শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দাউদ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহারের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওলিউর রহমান ও বিএনপি নেতা আরিফ আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক ও কোহিনুর আহমদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, জেলা যুবদলের সহ সভাপতি মইনুল ইসলাম মঞ্জুর, আব্দুল মালিক মল্লিক, এইচ এম খলিল, আব্দুল মজিদ, মহিদ আলী, সাদেক ইসলাম, রিফল আহমদ, হীরা মিয়া, গিয়াস উদ্দিন, ইয়াকুব রহমান, জামাল উদ্দিন, এটিএম মাহফুজ উদ্দিন, নুরুল ইসলাম, লয়লুছ মিয়া, সাজলু মিয়া, ছালেহ আহমদ, রাজু আহমদ, জামাল আহমেদ জুমন, আখতার হোসেন, জুবায়ের আহমদ শিমুল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain