শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে–হুমায়ুন কবির শাহীন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেছেন, দেশকে নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। চক্রান্তকারীরা বিজয়ের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। তাই আমাদের সচেতন থাকতে হবে, যাতে বিজয়ের চেতনা ও জাতীয় ঐক্যকে কেউ নস্যাৎ করতে না পারে। তিনি বলেন, আমরা অকুণ্ঠভাবে ড. ইউনুস সরকারকে সমর্থন দিয়েছি। , তাঁর নেতৃত্বে ধর্মবর্ণ-দলমত নির্বিশেষে সবাই মিলেট জাতীয় ঐক্য তৈরী করছি। তবে মানুষ দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে তাদের ভোট দিতে চায়। জাতীয় নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও গণতন্ত্র বিপ্লব ব্যাহত হতে পারে।
রবিবার (২১ ডিসেম্বর) রাতে জাতীয়বাদী কৃষকদল সিলেট মহানগরীর জালালাবাদ থানা শাখার আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং আলমগীর হোসেন দুদু, কোরবান আলী ও হসান আহমদ আছারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা ওয়ারিছ আলী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন। বক্তব্য রাখেন বিএনপি নেতা এনাম আহমদ মেম্বার, ফারুক আহমদ, আব্দুস সালাম, সদর উপজলা যুবদলের সভাপতি আবুল হাসনাত, আলীবুর, লিমন আহমদ, দুলাল রেজা, জামাল উদ্দিন, আলমগীর হোসেন, জমির মিয়া, আশিকুর রহমান, ফজল আলী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain