শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

জালালাবাদ ইউপি চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক সংবর্ধিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ ইসহাককে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার রাতে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাছাইরপার বিশালাক্ষী যুব সংঘের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনার আগে এলাকার মুরুব্বী ও যুবসমাজের পক্ষ থেকে চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ ইসহাককে ফুল দিয়ে বরণ করা হয়।
এছাড়া এসময় ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীককে বিজয়ী করতে বিশেষ অবদান রাখায় সিলেটের জনপ্রিয় ছাত্রনেতা রাজেশ সরকারকেও সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি মন্টু দেব, প্রদীপ দেব, জিবলু দত্ত, সোনা মিয়া, বিশালাক্ষী যুব সংঘের জয়দেব নিলয়, শান্ত দেব, সৌরভ দত্ত, নিশি চন্দ ও মনি চন্দ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain