শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

সিলেটে আল কোরআন শিক্ষা পরিষদের উদ্যোগে দুই প্রবাসীকে সংবর্ধনা প্রদান

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: আল কোরআন শিক্ষা পরিষদ সিলেট বাংলাদেশের উদ্যোগে পরিষদের প্রবাসী সদস্য কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ইরশাদ এবং নিউইয়র্ক প্রবাসী মিজানুর রহমান শামীমের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর দরগা মহল্লাস্থ আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের হলরুমে অনুষ্টিত হয়।
আল কোরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের সেক্রেটারি, মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আমজাদ হোসাইন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মো. আমিনুল ইসলাম আমিন। ইলমুল ক্বিরাআত মাদরাসা সিলেটের শিক্ষক হাফিজ মাওলানা ক্বারী ছহুল আহমদের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রবাসী সদস্য কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ইরশাদ এবং নিউইয়র্ক প্রবাসী মিজানুর রহমান শামীম।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা সামসুদ ইমাদ, ইলমুল ক্বিরাআত মাদরাসা সিলেটের শিক্ষক ক্বারী হুসেন আহমদ ইসলাহ প্রমুখ। এছাড়া অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আহমদ ইব্রাহিম হাসান, মোস্তাকিম বিল্লাহ ও আহমাদ ইয়াহইয়া হুসাইন। দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে দেশের উন্নয়ন শিক্ষা চিকিৎসা সহ অর্থনীতির চাকা সচল রয়েছে। বিশেষ করে ইসলামিক কাজ ও কুরআনের খেদমতে প্রবাসীদের অবদান অপরিহার্য। যারা নিঃস্বার্থে আল-কোরআনের খেদমতে সর্বদা নিয়োজিত থাকেন তারাই সমাজের শ্রেষ্ঠ মানুষ। মহাগ্রন্থ আল কোরআন এর বাণী সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, প্রবাসীরা আল কোরআন এর খেদমত, দেশের উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখছেন। তেমনি দুই জন প্রবাসী মোহাম্মদ ইরশাদ এবং মিজানুর রহমান শামীম। বক্তারা মহাগ্রন্থ আল কোরআন শিক্ষার কার্যক্রম অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain