শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য: এমরান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পতনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলা ভাষা-ভাষী মানুষেরা যারযার অবস্থান থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখনই বিশ্বের বিভিন্ন দেশে সফরে গিয়েছে তখনই তারা শেখ হাসিনাকে প্রতিরোধ করেছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি নেতা সোহেল মিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি যখন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ছিলাম সোহেল তখন বালাগঞ্জ ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল। একজন ত্যাগী, নিবেদিত প্রাণ ছাত্রনেতা হিসেবে সোহেল সর্বত্র প্রশংসিত। প্রবাসে গিয়েও সোহেল সকল আন্দোলন-সংগ্রামে আমাদের সাথে একাত্বতা ঘোষণা করে ফ্যাসিস্ট শেখ হাসিনার অগণতান্ত্রিক সকল কাজ প্রতিরোধ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এসএম আনোয়ার, সাবেক আহবায়ক আব্দুর রশিদ, বালাগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান, সহসভাপতি লুৎফুর রহমান, সৈয়দ খিজির আহমদ এনু, মকবুল মিয়া, বিএনপি নেতা মাসুক মিয়া, শেখ বদরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, আব্দুল মুনিম চেয়ারম্যান, এডভোকেট নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম সেফুল, তোফায়েল হোসেন, বালাগঞ্জ উপজেলা যুবদলের সাবেক (ভারপ্রাপ্ত) যুগ্ম আহবায়ক ও বালাগঞ্জ উপজেলা বিএনপি’র পরিবেশ বিষয়ক সম্পাদক মো. কাওছার আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain