শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফরিদ আহমদের মৃত্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফরিদ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ফরিদ উদ্দিনের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ধার্মিক এবং সৎ ও সজ্জন মানুষ হিসেবে মরহুম ফরিদ উদ্দিনকে এলাকার সকলে সম্মান ও শ্রদ্ধা করতেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। দলের প্রতিটি কর্মসূচিতে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন ফরিদ উদ্দিনকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।
এদিকে সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জিয়া পরিষদ সিলেট মহানগর সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ডা. আরিফ আহমেদ মোমতাজ রিফা।
পৃথক পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফরিদ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম ফরিদ উদ্দিনকে সিলেট জেলা বিএনপি’র একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার মৃত্যুতে সিলেট জেলা বিএনপি’র অসামান্য ক্ষতি হলো। তিনি একজন ধর্মপরায়ণ ও পরোপকারী ব্যক্তি ছিলেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain