শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

হাজী মো. ফিরোজ মিয়া জামে মসজিদ পরিদর্শন করলেন ফিলিস্তিনের শায়েখ ইয়াকুব

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ডের আলমপুর মণিপুর এলাকায় মরহুম হাজী মো. ফিরোজ মিয়া জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনের আল আকসা মসজিদের সাবেক ইমাম শায়েখ আলী উমর ইয়াকুব আল আব্বাসী।
গত শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় হাজী ফিরোজ মিয়া জামে মসজিদ পরিদর্শণে যান তিনি। পরিদর্শন শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শায়েখ আলী উমর ইয়াকুব আল আব্বাসী।
উল্লেখ্য, এলাকার মুসল্লিদের নামাজ পড়ার সুবিধার্থে ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি মরহুম হাজী মো. ফিরোজ মিয়ার পরিবারের উদ্যোগে ও হাজী ফিরোজ মিয়া কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় এই মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শায়েখ আলী উমর ইয়াকুব আল আব্বাসী।
মসজিদ পরিদর্শণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা রেজাউল করিম জালালি, দক্ষিণ সুরমা কদমতলী পয়েন্ট জামে মসজিদের খতিব মুফতি মজির উদ্দিন কাসেমী, লন্ডন প্রবাসী মো. দেলোয়ার হোসেন দিলু, লন্ডন প্রবাসী মাওলানা শায়খ ফরিদ খান, মরহুম হাজী মো. ফিরোজ মিয়া জামে মসজিদ কমিটির সভাপতি হাজী আব্দুল মতিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সুমন, আলমপুর জামে মসজিদ কমিটির মোতওয়াল্লী মো. ফয়সল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, সুদৃষ্টি’র সভাপতি মো. নজির আহমদ, আরহান ইসলাম, জসীমউদ্দীন, কয়েস আহমদ, সুয়েল আহমদ, মাহের আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain