শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেটের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকাল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: প্রখ্যাত শায়খুল হাদিস সিলেটের কৃতিসন্তান আল্লামা মুকাদ্দাস আলী আর নেই। বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মুন্সিবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ বিন ইসমাইল।

 

মরহুমের জানাজার নামাজ বুধবার বিকাল সাড়ে ৪টায় জকিগঞ্জের সোনাসার সংলগ্ন পূর্ব মাঠে অনুষ্ঠিত হবে। ১৯৩৩ সালে ভারত সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে জন্মগ্রহণকারী এই শায়খুল হাদিস দীর্ঘ ৬৬ বছর ধরে হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারির দারস দিয়ে আসছিলেন।

 

প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর ১৯৬০ সালে শায়খ মুকাদ্দাস আলী নিজ জন্মস্থান জকিগঞ্জ উপজেলার মুনশিবাজার মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। সেই থেকে মৃত্যু পর্যন্ত প্রায় ৬৬ বছর ধরে একই মাদরাসায় সহিহ বুখারির দরস দিয়ে আসছিলেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain