শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

মহানগর জিয়ামঞ্চের উদ্যোগে নগরীতে ৩১ দফার প্রচারপত্র বিলি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বিএরপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারে জিয়ামঞ্চ সিলেট মহানগর শাখার উদ্যোগে শনিবার নগরীর দরগাহগেইট এলাকায় প্রচারপত্র বিলি করা হয়।
বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমেদ।
আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা বাবু আহমদ, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র সদস্য আজিজ আহমদ, জিয়া মঞ্চ সিলেট মহানগর আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা,জিয়া মঞ্চ সিলেট মহানগর আহবায়ক মাসুদ আহমদ কবির, সদস্য সচিব সৈয়দ রাজন আহমদ, যুগ্ম-আবায়ক কাউসার আহমদ,জায়েদ আহমদ, শাহীন আহমদ, রুনা আহমদ শাহীন আহমদ, সদস্য নিজাম আহমদ, দপ্তর দায়িত্ব মেহেদী হাসান রানা ও সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক কার্যক্রম হযরত শাহজালাল মাজার কেন্দ্র হইতে শুরু করে সিলেটের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।- বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain