শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

পাকশাইল মহিলা মাদ্রাসায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বিশিষ্ট আলেমে দ্বীন ও সমাজসেবী মাওলানা আমিনুল ইসলাম বলেছেন, দ্বীনি শিক্ষা অর্জনের মাধ্যমে নারীদের এগিয়ে যেতে হবে। নারীরা সুশিক্ষায় শিক্ষিত হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। নারীদের পিছনে ফেলে উন্নয়ন অগযাত্রা ত্বরান্বিত হয় না। তাই পর্দা ও আদবের সাথে নারীদের এগিয়ে যেতে হবে। তবেই দেশ ও জাতির কল্যাণ সাধিত হবে।
তিনি শনিবার (১১ জানুয়ারি) সকালে বড়লেখা উপজেলা বর্ণী ইউনিয়নের পাকশাইল মহিলা মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য সাইবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার প্রাক্তন ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রবাসী সাংবাদিক নুরুল হক জুয়েল, প্রবাসী কমিউনিটি লিডার বিলাল আহমদ ফারুক, বিশিষ্ট রাজনীতিবিদ কামাল উদ্দিন। আবু উবায়দার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাকশাইলের বিশিষ্ট মুরব্বী নোমান উদ্দিন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. ফজলুল হক সোহেল, পাকশাইল গ্রেট ভিশনের সভাপতি জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী এবং ক্বেরাত ও গজল প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও বিশেষ মেধাবী হিসেবে তিনজনকে পুরষ্কৃত করা হয়।
উল্লেখ্য ২০১৮ সালে আব্দুস সালাম ও আব্দুল মান্নান কর্তৃক প্রদত্ত দানকৃত ভূমিতে যুক্তরাজ্য প্রবাসী জনাব আব্দুল মুয়ীদের উদ্যোগে পাকশাইল মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain