শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ৬নং ওয়ার্ড শাখার অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২১ জানুয়ারি শুক্রবার বিকেলে নগরীর চৌখীদেখিস্থ শহীদ মিয়ার গেরেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সংগঠনের ৬নং ওয়ার্ড শাখার সভাপতি শহীদ বকস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ সারওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসতাক আলী, শ্রমিক নেতা রায়হান আলী, আব্দুজ জব্বার, ফরিদ মিয়া, লাল মিয়া, তারিফ আলী প্রমুখ। এছাড়াও সংগঠনের সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায় ও রক্ষায় তৃনমুল পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুধু দুনিয়ার লাভ আর স্বার্থের পেছনে আমাদের দৌড়ালে চলবেনা, রুজি-রোজগার, আয়-উন্নতির পাশাপাশি আখেরাতের কল্যাণে সবাইকে আল্লাহর হুকুম মেনে নামাজ আদায় ও সঠিক পথে চলতে হবে।
বক্তারা শ্রমিকদের কল্যাণমুলক কাজে ও ন্যায্য অধিকার আদায়ে নিজ নিজ অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain