শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার উদ্যোগে ৩১দফা কর্মসূচীর লিফলেট বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: জিয়া মঞ্চ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা শাখার উদ্যোগে ৩১দফা কর্মসূচীর লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টার দিকে কোর্ট পয়েন্ট থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ জায়গায় সাধারণ মানুষের মাঝে ৩১দফার এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে সিলেট জেলা জিয়া মঞ্চ’র আহবায়ক মোঃ সাহেদ আহমদ এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ মস্তাক আহমদ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে এই ৩১দফা কর্মসূচী ঘোষণা করেন। ৩১দফা কর্মসূচীর আলোকে আগামীতে বিএনপি এদেশের মানুষের গণরায় নিয়ে দেশ পরিচালনা করতে চায়। তারেক রহমানের ৩১দফাগুলো জনগনের মাঝে জিয়া মঞ্চের নেতাকর্মীদের পৌঁছে দিতে হবে। দীর্ঘ ১৭বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে দেশ ২য় বারের মত স্বাধীন হয়েছে। এবার বিএনপির নেতৃত্বে সকল পযার্য়ের নেতৃবৃন্দকে নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করে যেতে হবে।
সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক জাকির হাসান শিকদার, দুলাল আহমদ, তারেক আহমদ সুরুক, শামিম আহমদ বেলাল, মোঃ আমীর আলী, মিসিগান স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক বেলাল আহমদ, আহবায়ক কমিটির সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জুনেদ আহমদ, মোঃ সুজন মিয়া, আশিকুর রহমান আশিক, আব্দুর রউফ, আনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলার আহবায়ক রেদোয়ান শিকদার, সদস্য সচিব মোঃ মামুন মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মতি, যুগ্ম আহবায়ক রাহেল আহমদ, আবুল হোসেন, গোলাপগঞ্জ উপজেলার আহবায়ক নজমুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক হিরন মিয়া, রফিক মিয়া, শাহপরান থানার আহবায়ক কাউসার তাপাদার, জিয়া মঞ্চ নেতা আবদুল আহাদ, আকতার হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain