শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

ভার্থখলা মাদ্রাসার ২দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বক্তারা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার ২ দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। এ আয়োজন গত শনিবার থেকে শুরু হয়ে রোববার (১৯ জানুয়ারি) সমাপ্ত হয়। মহাসম্মেলনে হাফিজ ও মাওলানাদের মধ্যে পাগড়ী প্রদান করেন জামেয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মহাসম্মেলনে বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর জীবন থেকে শিক্ষা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারব। বক্তারা ধর্মীয় ও সামাজিক জীবনের জন্য ইসলামের গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার ওপর বিশেষ জোর দেন। বক্তারা বলেন, ইসলামী শিক্ষা এবং নৈতিক আদর্শ চর্চার মাধ্যমে সমাজকে সন্ত্রাস, দুর্নীতি এবং অশান্তি থেকে মুক্ত করা সম্ভব। ইসলামের মূল শিক্ষা এবং তা ব্যক্তিজীবন ও সমাজে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। ইসলাম কেবল নামাজ-রোজার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান যা মানবজাতির জন্য শান্তি ও কল্যাণ নিশ্চিত করে। ইসলামের প্রকৃত সৌন্দর্য মানুষের চরিত্রে প্রতিফলিত হতে হয়। আমাদের কাজ, কথা এবং আচার-আচরণই ইসলামের সুমহান বার্তা ছড়িয়ে দিতে পারে। তরুণ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে সমাজের উন্নয়নে অংশগ্রহণের আহ্বান জানান।
জামেয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদের সভাপতিত্বে ও মাওলানা নাজিম উদ্দিন মাওলানা ইয়াকুব জাকির মাওলানা সালিম আহমদ সুলাইমানের উপস্থঅপনায় সমাপনী দিনে বয়ান পেশ করেন, আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ ঢাকা, মুফতি আলী হাসান উসামা ঢাকা, মুফতি আবুল হাসান জকিগঞ্জ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা নূরুল হক নবীগঞ্জ প্রমুখ। দেশ-বিদেশের খ্যাতনামা আলেম ও ইসলামি চিন্তাবিদদের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে কুরআন ও হাদিসের আলোকে মুসলিম উম্মাহর সঠিক পথনির্দেশনা, নৈতিকতা ও সমাজ সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সম্মেলনের শেষদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও জাতির উন্নয়ন, এবং বিশ্বশান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain