শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

আরাফাত রহমান নিভৃতচারী দেশ প্রেমিক ছিলেন: কাইয়ুম চৌধুরী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মরহুম আরাফাত রহমান কোকো নিভৃতচারী সফল দেশপ্রেমিক ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো একজন সাধারণ মানুষের মত জীবনযাপন করতেন। তিনি দেশপ্রেমিক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতিতে কর্মক্ষেত্র না করে দেশের সামগ্রীক উন্নয়নে ভূমিকা রেখে ছিলেন। সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে তিনি প্রায় প্রকাশ্যে না এসে অনেকটা নিভৃতে নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক একজন নাগরিক হিসেবে ঐতিহাসিক অবদান রেখেছেন।
মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে শুক্রবার (২৪ জানুয়ারি) বাদ জুম্মা হযরত শাহজালাল (রা:) দরগাহ মাসজিদে আলোচনা ও দোয়া মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন। একজন ক্রীড়া সংগঠক হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন।
আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলআ বিএনপির সহ সভাপতি শাহ জামাল নুরুল হুদা, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আব্দুল মুকিত, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শমিম আহমদ ও এডভোকেট আসলাম মুমিন, সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছু, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, বিএনপি নেতা এডভোকেট মোজাক্কির হোসেন কামালী, আহমেদ সুলায়মান চেয়ারম্যান, আব্দুল ওয়াহিদ, আব্দুল লতিফ খাঁন, জাহেদ আহমদ, জামাল আহমেদ, জাহাঙ্গীর আলম সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain