শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরবেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া: আসাদুজ্জামান

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানামন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন চিকিৎসাধীন। দল মত নির্বিশেষে বাংলাদেশের মানুষের এখন একটাই প্রত্যাশা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার বাংলাদেশের জনগণের মাঝে ফিরে আসবেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের বিশ্বাসী রাজনীতির আস্থার প্রতীক। দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন। তার নেতৃত্বে দেশের রাজনীতির বাঁকে বাঁকে হয়েছে ‘রাজনীতির মেরুকরণ’। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে পেয়েছেন ‘আপোষহীন নেত্রীর’ খেতাব। শুধু দলের নেতাকর্মীই নয় দেশজুড়ে রয়েছে তার লাখো-কোটি অনুসারী, অনুরাগী, ভক্ত। তিনি হাসলে লাখ লাখ মানুষ উৎফুল্ল হন, তিনি কাঁদলে লাখো মানুষ কান্নায় ভেঙে পড়েন, যার অসুস্থতায় মোনাজাতে উঠে কোটি কোটি হাত।
তিনি শনিবার (২৫ জানুয়ারি) বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে পাঠানটুলা গোয়াবাড়ি এতিম মাদ্রাসায় দোয়া মাহফিল ও শিরনী বিতরণ পূর্বেক আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
দোয়া মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ, আনসারসহ সকল গুম কৃত নেতাকর্মী ও সাধারণ মানুষকে ফিরে পাওয়াসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা ওয়ালী উল্লাহ আল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, মাদ্রাসার শিক্ষক মাওলানা আতিকুর রহমান, মাওলানা মমতাজ উদ্দিন, মাস্টার আব্দুল আউয়াল, হাফিজ উমর ফারুক, হাফিজুর রহমান ক্বারী মুতাসিম বিল্লাহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain