শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

তারেক রহমানের ৩১ দফা জনগণের মৌলিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে-মো. সাহেদ আহমদ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, বর্তমান রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন ও সংস্কার না হলে দেশে প্রকৃত গণতন্ত্র ও সাম্য প্রতিষ্টা সম্ভব নয়। তাই রাষ্ট্র কাঠামোতে সংস্কারের লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা উপস্থাপন করেছেন। তারেক রহমানের এই ৩১ দফা জনগণের মৌলিক অধিকার রক্ষায় ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার সদস্য সচিব মোঃ মস্তাক আহমদ, ইতালির মিলান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ময়েজুর রাহমান ময়েজ, জিয়া মঞ্চ জেলার সদস্য সুজন মিয়া, জিয়া মঞ্চ দক্ষিণ সুরমা উপজেলা শাখার আহবায়ক রেজুয়ান আহমদ শিকদার, আমুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল নাবি চৌধুরী শিপন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলা সদস্য সচিব হাছানুল মজিদ, যুগ্ম আহবায়ক হিরন মিয়া, আব্দুল ওয়াহিদ, দেলোয়ার হোসেন, ইসলাম আলি, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রাতুল হাসান, উপজেলা সদস্য নুর উদ্দিন, সেলিম আহমদ, রফিক উদ্দিন, আবেদ আহমদ, সামাদ আহমদ, সুমন আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain