শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ ধারণ করে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করা সকল মুমিন মুসলমানদের নৈতিক দায়িত্ব। নবী মুহাম্মাদ (সাঃ)-এর মিরাজের ঘটনায় পূর্ণ বিশ্বাস স্থাপন করে সেই আলোকে কুরআনে বর্ণিত ঐতিহাসিক ১৪ দফার বাস্তবায়ন করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় এই ১৪ দফা মাইলফলক ও গাইড লাইন হিসেবে রয়েছে। তিনি বলেন, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য জীবনের সকল ক্ষেত্রে মিরাজের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। বাংলাদেশকে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে সকলকে ঐক্যবব্ধ হয়ে কাজ করার আহবান জানান।
মাওলানা হাবিবুর রহমান গতকাল ২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াত আয়োজিত “কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মি’রাজের ঐতিহাসিক ১৪ দফা বাস্তবায়ন সময়ের অপরিহার্য দাবী” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা উপজেলা শাখার আমীর মোঃ সাব্বির আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ বদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সিলেট জেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা মাসুক আহমদ, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক মাওলানা করম আলী, জামায়াতের সিলেট অঞ্চলের দায়িত্বশীল মাওলানা ফারুক আহমদ, উপজেলা ওলামা বিভাগের দায়িত্বশীল, সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain