শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

বিজিবি অভিযানে প্রায় কোটি টাকার চোরাচালান জব্দ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান আটক করেছে বিজিবি। রবিবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯৭ লক্ষ ৭৪ হাজার টাকার ভারতীয় পণ্য পণ্য আটক করা হয়েছে। রবিবার দুপুরে বিজিবি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি র’ অধীনস্থ সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, প্রতাপপুর, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, পান্তুমাই, কালাসাদেক, দমদমিয়া, লাফার্জ, মিনাটিলা, সংগ্রাম, তামাবিল, শ্রীপুর এবং ডিবিরহাওর বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, চিনি, গরু, মহিষ, কমলা, ডালিম, গার্নিয়ার ক্রিম, বেটনোভেট ক্রিম, জিলেট ব্লেইড, কম্বল, পোস্ত দানা, সাবান, বিড়ি, মদ বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত নৌকা এবং মাদকদ্রব্যসহ ০১ জন আসামীকে আটক করে। আটককৃত মালামালের আনুমানিক ৯৬ লক্ষ ৭৪ হাজার টাকা। এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে গোয়াইনঘাট থানায় সোর্পদ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain