শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

গোয়াইনঘাটের মধ্য জাফলং চা বাগানে শিশুখাদ্য ও শীত বস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের চা বাগান এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিশু খাদ্য ও শীতের কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন চাই’ এর উদ্যেগে দুই শতাধিক পরিবারের মাঝে শিশুখাদ্য ও শীত বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য ও ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম কাজল এবং ডিভিশনাল কো-অর্ডিনেটর ইকবাল হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাফলং চা-বাগানের ফিল্ড সুপারভাইজার মো. কপিল উদ্দিন লিটন, এফআইভিডিবি এর সিলেট প্রতিনিধি হেলেন সরকার, চা-বাগানের পঞ্চায়েত সভাপতি আক্কেল প্রধান, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক রিয়াজ উদ্দিন, সেবা ফাউন্ডেশনের সভাপতি আরিফুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানটি সফল করতে সহযোগী পার্টনার হিসেবে কাজ করে জাফলংয়ের সেবা ফাউন্ডেশন, সিলেটের আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন ও হবিগঞ্জের এম.এম.কে ফাউন্ডেশন।
চা বাগানের প্রান্তিক এই জনগোষ্ঠীর জীবনমান ও শিক্ষার উন্নয়নে ভবিষ্যতে তাদের কমিউনিটির সাথে আরও কাজ করার আশা ব্যক্তয় করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain