শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেট সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট সদর দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়েছে। ৩০জানুয়ারি বৃহস্পতিবার সিলেট সদর দলিল লেখক সমিতির সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করা হয়। এতে সভাপতি শেখ লোকমান মিয়া ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল আহাদ, নির্বাচন কমিশনার মোঃ আবু হায়দার ও মোঃ জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার রাতে এই ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা যায় – সভাপতি পদে শেখ লোকমান মিয়া, সহ সভাপতি পদে মোঃ সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে রাশেদুজ্জামান রাশেদ, সহ সাধারণ সম্পাদক মোঃ কামরান আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইকবাল হোসেন ইমন, কোষাধ্যক্ষ পদে শ্রী দিপেশ চন্দ্র পাল, প্রচার সম্পাদক মোঃ মাহবুবুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আহাদ-২, দপ্তর সম্পাদক পদে মোঃ খালেদ হোসেন, সদস্য পদে মোঃ কামাল আলী গাজী, সুমন রাজা, মোঃ মিজানুর রহমান-২, অমৃত কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি শেখ লোকমান মিয়া ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ সহ নেতৃবৃন্দ সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain