শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

ফেঞ্চুগঞ্জে খান জামালের পক্ষ থেকে ৩১ দফা সম্বলিত ক্যালেন্ডার বিতরন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত ৩১ দফা সংস্কার সংবলিত ক্যালেন্ডার আজ রোববার বিকেলে ফেঞ্চুগঞ্জ বাজারে বিতরণ করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল। এসময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির, সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া আরফিন ফায়সাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাইমুল করিম খসরু, মকসুদ আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, সাইফুল ইসলাম ছুটন, রেজওয়ানুল করিম চৌধুরী, মতিউর রহমান মুকুল, সুফিয়ান আহমদ, ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক হাকিম উদ্দিন কয়সর, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজেল আহমদ, টুটুল আহমদ, তারেক আহমদ খান, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লা আল মামুন, সৈয়দ আক্তার হোসেন ময়না, ওলিদ আহমদ সেন্টু, ছাত্রদল নেতা হোসাইন আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain