শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

সিলেট মহানগর শ্রমিক কল্যাণের দায়িত্বশীল কর্মশালা সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, জাতির সকল আন্দোলন সংগ্রামে শ্রমিকরা অগ্রনী ভূমিকা পালন করেছে। শ্রমিকের বাদ দিয়ে দেশের ইতিহাস কোনভাবেই পূর্ণাঙ্গ হবেনা। প্রশিক্ষিত দায়িত্বশীল দেশ জাতি সমাজের সম্পদ। প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে।

তিনি মঙ্গলবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত দায়িত্বশীল (টিএস) প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আলোচনা রাখেন- ফেডারেশনের মহানগর সহ সভাপতি মিয়া মোঃ রাসেল, সহ-সভাপতি এস এম মনোয়ার, সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, অর্থ সম্পাদক আব্দুল জলিল, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম, মহানগর ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার, শাহপরান থানা পূর্ব সাধারণ সম্পাদক আকবর আলী, হাসপাতাল থানা পূর্ব সভাপতি আল মোমিন, হাসপাতাল থানা পশ্চিম সভাপতি আব্দুস সাত্তার, কেতোয়ালী থানা পশ্চিম সভাপতি জাবেদুর রহমান জাবেদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, কোতোয়ালি থানা পূর্ব সভাপতি ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক হাসান আহমদ, জালালাবাদ থানা সহ সভাপতি আব্দুর রহমান সুমন, সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, জালালাবাদ থানা সভাপতি এখলাসুর রহমান আবেদ, হাসপাতাল পূর্ব থানা সহ-সাধারণ সম্পাদক মোয়াজ আল জাকারিয়া, পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু কয়েছ কাওছার ও অর্থ সম্পাদক শওকত হোসেন জিম্মাদার প্রমুখ।

এছাড়া সভায় ফেডারেশনের মহানগর আওতাধিন বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিট ও ট্রেড ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain