শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

জগন্নাথপুরের তিলকপুরে আনোয়ার ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: জগন্নাথপুর উপজেলার তিলক পুর এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আনোয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাউল ২৫ কেজি, তেল ২লিটার, খেজুর ১ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ৫ কেজি, হলুদ, মরিচ, রসুন ১ কেজি, চানা ২ কেজি, আদা ৫০০ গ্রাম, মশুর ডাল ২ কেজি, রুহ আফজা ১ বোতল, চিনি ১ কেজি, দুধ ৫০০ গ্রাম, লবন ১ কেজি, চা পাতা কেজি, ভেশন পাউডার, গরম মশলা ইত্যাদি।
এসময় আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ বলেন, আনোয়ার ফাউন্ডেশন ইউকে প্রতি বছরের এ ধরনের মহতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রমজানের প্রথম দিন যাতে রোজাদাররা সেহরী ও ইফতার করতে পারে সেই লক্ষ্যে অসহায় পরিবারের মাঝে একটু হাসি ফুটাতে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, আনোয়ার ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠাকাল থেকে দেশের অসহায় ও গরীব মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগম প্রবাসে থেকেও নিজ দেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে প্রবাসে থেকে তাদের উপার্জিত টাকা দিয়ে মানুষের মুখে হাঁসি ফুটাচ্ছেন। এই ফাউন্ডেশনের লক্ষ্যই হচ্ছে দরিদ্র পরিবারের মুখে হাসি ফুঁটানো। এই পবিত্র রমজান মাসেও অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার অসহায় ও গীরবদের মাঝে উপহার বিতরণ অব্যাহত থাকবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কালাম খান, নরুল হক আবু। এছাড়াও এলাকার বিশিষ্ট মুরব্বী, যুব সমাজ, সুশীল সমাজের গণ্যমাণ্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain